Skip to main content

শ্যামা সুন্দরী-পর্ব-৩য়-কলমে-মুক্তারুল ইসলাম মুক্তার

 শ্যামা সুন্দরী 
পর্ব ৩য়
কলমে মূক্তারুল ইসলাম মুক্তার 
03.11.2021
10:42 pm

শ্যামা সুন্দরী-মুক্তারুল ইসলাম মুক্তার


"দীঘল কালো লম্বা চুল গুলো, 
যখন তুমি হাওয়াই উড়াও
তখন লাগে অনেক সুন্দর। 
কস্তুরির সুভাস পাই তোমার চুল থেকে।"
"ঠোঁট দুটি তার কমলা লেবু,
যেন রসে ভরা।
দুই কানে দুই রিং ঝুলানো,
নাকটা বাসির মতো।
ইচ্ছে করে এই মেয়েকে
বউ বানায়ে নিয়ে যায় বাড়ি।।"


এতো সুন্দর একটা মেয়েকে কে না চায় কাছে পেতে বল। যে কেউ দেখলে তার প্রেমে পড়ে যাবে।


দীর্ঘ সময় কেটে গেল মাঝে, তার সাথে আমার কোন দেখা সাক্ষাৎ নাই। তাকে দেখার জন্য মন আমার শুধু ছটফট করে। কিভাবে আমি তার সাথে দেখা করব। কোন উপায় আমি খুঁজে পাচ্ছিলাম না। মনে মনে ভাবলাম তাহলে কি তার সাথে আমার আর দেখা হবে না । সব কিছু যেন এলোমেলো লাগছে, কোন কাজে মন বসছে না। লেখা পড়া বাদ দিয়ে তাকে নিয়ে লেখা শুরু করি কবিতা, গল্প, উপন্যাস। মাঝে মধ্যে এমন মনে হত, যে দুনিয়াতে আল্লাহ তুমি আমারে কেন পাঠাইছো। 

যে আমি আমার প্রিয় মানুষটাকে কাছে পাব না। তাহলে কেন তুমি আমাকে এই পৃথিবীতে পাঠালে। নাকি সঙ্গীহীন, একাকিত্ব থাকার জন্য। এসব চিন্তা ভাবনার মাঝে পার হয়ে গেল আমার লাইফের কিছু বছর। তাকে না দেখে কোন ভাবেই যেন দিন গুলো ভালো যাচ্ছিল না। আর যাবেই বা কেমন করে। প্রিয়জন ছাড়া কি করে জীবন ভালো ভাবে চলে। যত দুঃখ কষ্টই থাকুক না কেন জীবনে, প্রিয় জনের মুখ দেখলে সব কষ্টই ভুলে থাকা যায়। সুখে দুঃখে তুমি মোর পাশে থেক। 


"বাস্তবে জীবনটা বড়ই কঠিন।"


অনেক দিন পর আখির সাথে আবার আমার নিয়মিত দেখা হতে লাগল। আহ! দীর্ঘ দিন পর তার সাথে আবার দেখা; কি আনন্দ লাগছিল? প্রায় দিন দুইজন এক সঙ্গে, একই গাড়িতে চড়ে পড়তে যাইতাম। একজন আরেকজনকে দেখছি কিন্তু কেউ যেন কাউকে কিছু বলছি না। 


মাঝখানে যেন কাঁচের দেয়াল। যে এপাশ থেকে ওপাশ দেখা ঠিকই যাচ্ছে, কিন্তু কারো সাথে কারো কোন কথা  হচ্ছে না। 

কি এক অদ্ভুদ কান্ড; দেখতে দেখতে সে আমার সামন থেকে চলে গেল । কিছুতেই যেন চোখের পলক পড়ছে। আমি যেন অবাক দৃষ্টিতে তার দিকে চেয়ে রয়েছি। মনে হচ্ছে সে এখনোও আমার সামনেই দাঁড়িয়ে আছে। কিন্তু না সে চলে গেছে, যেটা আমি দেখছি সেটা হচ্ছে কাল্পনিক ।


ওর মায়াবি দুটি চোখের দিকে তাকিয়ে দেখি, চোখে যেন পানি টল টল করছে। কখন জানি আষাঢ় মাসের বৃষ্টির মতো গড় গড় করে গড়িয়ে পড়ে। এমন দুঃখ ভাড়াক্রান্ত এক অনুভুতি নিয়ে সে চলে গেল। আর বার বার সে যেন পেছন ফিরে তাকাচ্ছে মনে হচ্ছে সে কিছু একটা বলবে, কিন্তু সে কিছুই বলল না। 

সংক্ষিপ্ত 

Comments

Popular posts from this blog

ভালোবাসা হয় কেনা বেঁচা

 ভালোবাসা হয় কেনা বেঁচা মুক্তারুল ইসলাম মুক্তার  14.04.22 11:55pm আজকাল ভালোবাসা হয় কেনা বেঁচা, বাজারের পণ্যের মতো উঠে তার মূল্য,  বিক্রি হয় ভালোবাসা দিয়ে তার মূল্য।  কড়াই গোন্ডায় গুনিয়ে নেই যে সেই মূল্য,  আহহারে ভালোবাসা!  দুই চার ছয় আনা,শিখি আদলিতে হচ্ছে বেঁচাকেনা।

অনুভূতি Writing by Muktarul Islam Muktar

                        অনুভূতি            মো : মুক্তারুল ইসলাম মুক্তার তুমি সূর্য হয়ে কিরণ দিলে              আমি রৌদ্র পোহাব। তুমি বৃষ্টি হয়ে নামলে               আমি সেই বৃষ্টিতে ভিজবো। তুমি চাঁদ হয়ে আলো ছড়িয়ে দিলে                আমি সেই আলোয় সারা রাত জেগে থাকব। তুমি আমাকে ভালবাসলে                আমি তোমাকে ভেবে কবিতা লিখবো। তুমি জোনাকি হয়ে জ্বললে                 আমি তোমার পিছু পিছু ছুটে চলবো। তুমি বাতাস হয়ে বইলে                  আমি সেই বাতাসে চুল উড়াবো। তুমি স্রোত হয়ে বইলে                   আমি সেই স্রোতে ভেসে যাব। তুমি শিশির হয়ে পড়লে                   আম...

কলম্বাসের নির্মমতার প্রতিকী বিচার শুরু

নাবিক কলম্বাসের কথা সকলেই জানে। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লিখা। কিন্তু সত্য কোনদিন চাপা থাকেনা! ইতিহাস বড়ই নির্মম ------ কলম্বাসের নির্মমতার প্রতিকী বিচার শুরু: -------------------------------- ১৪৯২ সালের ১২ অক্টোবর। ক্রিস্টোফার কলম্বাসের নেতৃত্বে একদল অস্ত্রধারী তিনটি জাহাজে চড়ে আমেরিকার বাহামাস দ্বীপে পৌঁছান । সরলমনা স্থানীয় আদিবাসীরা তাদেরকে অতিথি হিসেবে স্বাগত জানান। কলম্বাসের একটি ক্ষতিগ্রস্ত জাহাজ মেরামতও করে দেন তারা। অভ্যর্থনা জানাতে আসা আদিবাসীদের দেহে স্বর্ণের অলঙ্কার দেখে কলম্বাস অনুমান করেন আশেপাশের কোথাও স্বর্ণের খনি রয়েছে। আদিবাসীদের সরলতা কলম্বাসকে মুগ্ধ করে এ জন্য যে, তিনি খুবই কম পরিশ্রমে ওই ভূখণ্ডের সব কিছু নিজের দখলে নিতে পারবেন। তিনি আমেরিকার মূল মালিক আদিবাসীদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা পাকাপোক্ত করেন এবং স্পেনে গিয়ে আরও এক হাজার দুইশ’ ইউরোপীয়কে সঙ্গে নিয়ে আসেন। শুরু হয় নির্মমতা, চলে গণহত্যা।  কলম্বাস বাহিনী হিস্পানিওলা দ্বীপের একটি প্রদেশে ১৪ বছরের উপরের সব আদিবাসীকে তিন মাস পরপর একটা নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ জমা দেওয়ার নির্দেশ জারি করেন। এই নির্দেশ মানতে যা...